সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাহিনীটির হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে নতুন নাম ‘এসআরবি-৯’ দেখা গেছে। একই সঙ্গে তাদের মনোগ্রামও পরিবর্তন করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর সংসদে বিলটি পাসের পর আইন কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইনের আওতায় পুরোনো বাহিনীর জনবল, সম্পদ ও অবকাঠামো নতুন ইউনিটে স্থানান্তর করা হবে। ফলে কার্যক্রম অব্যাহত থাকলেও নতুন কাঠামো ও নামে দায়িত্ব পালন করবে এসআরবি।
তবে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি মূলত নাম পরিবর্তনের মাধ্যমে আগের বাহিনীকেই বহাল রাখার উদ্যোগ। তাদের দাবি, বাহিনীর কাঠামোগত ও কার্যগত পরিবর্তন ছাড়া শুধু নাম বদলালে বাস্তবিক কোনো পরিবর্তন আসবে না।
নতুন আইনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে ফৌজদারি অপরাধ দমন, তদন্ত, তল্লাশি, আটক ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি বাহিনীটির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রাখা হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed