Main Menu

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুইমিং পুলে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে সহপাঠীরা তাকে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন।

নগরীর দরগাহ গেইটস্থ নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম হোসেন জানান, সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম শিক্ষার্থী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed