Main Menu

বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ রহমান, সংগ্রাম পরিষদের নিজাম উদ্দিন,আসাদ মিয়া, আল আমিন, সামছুল ইসলাম, মাহিন আহমেদ, সাজিদনূর প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আমদানি-নির্ভরতা, ভুল পরিকল্পনা, অপচয়, দুর্নীতি, অস্বচ্ছ চুক্তি এবং দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহারে ব্যর্থতা সংকটকে গভীর করেছে। তাই জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা পুনর্বিন্যাস করতে হবে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার অপচয়-দুর্নীতি বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে হবে। সংকটে দোহাই দিয়ে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো কিংবা বেসরকারিকরণ সমস্যার সমাধান নয়।

বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেই।

Share





Related News

Comments are Closed