সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
নিহত হারিছ আলী (৭৫) গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলী মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।
এয়ারপোর্ট থানার (ওসি তদন্ত) আব্দুস সালাম জানান, সংঘর্ষের সময় হারিছ আলী পেছনের সিটে বসা ছিলেন। তিনি কোথাও ধরে না বসায় ধাক্কার সময় গাড়ির গ্রিলে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের দুই ছেলের সাথে আমাদের কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed