হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্য। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তেই কৌতূহলী হয়ে ওঠেন বাগেরহাটের শরণখোলার মানুষ। বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন ছবি ও ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর খবর। শুধু শরণখোলা নয়, স্বচ্ছ আকাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গেছে একই দৃশ্য। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, চাঁদের এমন দৃশ্য তারাRead More



































