জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে জানান স্বজনরা। প্রাণ হারানো ঐ যুবক নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবে থাকা সৌরভের সহকর্মী স্বজনের মুঠোফোনে কথা বলে তাঁর মৃত্যুর খবর জানান। সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান। বুধবার সকালে সৌরভের গ্রামের বাড়িতে ছেলের মৃত্যুতে কান্নার রোলRead More



































