চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের ৩ কিলোমিটার এলাকা খালি করে ফেলা হয়। প্রায় ৫০০ উদ্ধারকর্মী তল্লাশি ও উদ্ধার কাজে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে। খবর বিবিসির। এদিকে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, কারখানার ভেতরেRead More



































