সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরেক শিশু মারা গেছে। হাফিজ আহমদ নামের ১১ মাস বয়েসি এই শিশু শনিবার (২ মে) রাতে সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। তার বাড়ি বালাগঞ্জ উপজেলায়।
রোববার (৩ মে) সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্র মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শেষ ২৪ ঘন্টায় এক শিশু মারা গেলেও ল্যাব টেস্টে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
জানা গেছে, এ বছর হাম রোগে সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৩ জন।
১ জানুয়ারি থেকে ২ মে পর্যন্ত সিলেট বিভাগে ১০৯ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭, দক্ষিণ সুরমার নর্থ ইস্ট হাসপাতালে ১, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক রোগীর সংখ্যা ১৯৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮১, সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ১০, মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ২, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৩, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন।Read More
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More



Comments are Closed