মালদ্বীপে অভিযান: অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান। অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এ অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহে বিশেষ অভিযান শুরু হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন কুরাঙ্গি’। তখন মাত্র ২৮.৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে নিবন্ধিত ছিল। তবে গত দুই বছরে অভিযান চালানোর ফলে এ হার বেড়ে ৬২ শতাংশে উন্নীত হয়েছে।
সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানান, এখনো ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাদের তথ্য জমা দেননি। আগামী এক বছরের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, তৃতীয় ধাপে ভিসা ফি অনাদায়ী এবং অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবারের অভিযান আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে এবং কোনো স্থানীয় সুপারিশ বা প্রভাব গ্রহণ করা হবে না। আটক হলে ছাড় পাওয়ার সুযোগও থাকবে না।
মালদ্বীপ সরকার সবাইকে দেশটির অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed