সিলেটে যৌথ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে র্যাব-৯ এবং ৪৮ বিজিবি এর যৌথ অভিযানে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫,৪০০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত জিরা ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed