ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে বন্দুকধারীর গুলি, হামলাকারী আটক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানায়, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট সবাই নিরাপদে আছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হলেও তিনি আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠান শুরু হওয়ার সময় অতিথিরা খাবার গ্রহণ করছিলেন। তখনই হঠাৎ সশস্ত্র নিরাপত্তাকর্মীরা সবাইকে নিচে আশ্রয় নিতে নির্দেশ দেন। উপস্থিত সাংবাদিকরাও টেবিলের নিচে আশ্রয় নেন। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ইউএস সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তিনি পরে জানান, সবাই নিরাপদে আছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাটি একটি তল্লাশি এলাকায় ঘটেছে। তবে এখনো বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা অন্তত পাঁচটি গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং পরে এটি পুনরায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Related News
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটেরRead More
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩২৫
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়েRead More



Comments are Closed