পবিত্র জুমাতুল বিদা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। আজ সেই পবিত্র জুমাতুল বিদা।
প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।
এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।
রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়।
পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫
Manual4 Ad Code ধর্ম ডেস্ক: এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্তRead More
হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮Read More



Comments are Closed