সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস হেল্পারের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত এক পরিবহন শ্রমিক মারা গেছেন। শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত রিপন আহমদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে ও একটি বাসের হেল্পার হিসাবে কর্মরত ছিলেন।
শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।
উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের বহুমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হন। এদের মধ্যে শনিবার রিপন মারা যান।
Related News
হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায়না : এড. জুবায়ের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১Read More
তেল, গ্যাস, বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিলেটে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাসRead More



Comments are Closed