২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে- নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪১ হাজার ৭৯৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬১ শিশুর ও আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।
গত ২৪ ঘণ্টাতেও মৃত্যুর বড় অংশ এই বিভাগেই ঘটেছে। নতুন করে মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দেরিতে চিকিৎসা নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না করলে সংক্রমণ আরও বাড়তে পারে।
Related News
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়েRead More
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed