জীবন-মৃত্যুর লড়াইয়ে কিশোরী ফারিয়া, বাঁচাতে দরকার মানবিক সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী গ্রামের এক কিশোরী, ফরিয়া নুর আশা, বর্তমানে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস (SLE) নামক জটিল ও দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। রোগটি বর্তমানে চতুর্থ (ফোর) পর্যায়ে পৌঁছেছে, যা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
SLE বা লুপাস এমন একটি রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে। ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—যেমন জয়েন্ট, ত্বক, কিডনি, হৃদপিণ্ড ও ফুসফুসে মারাত্মক প্রদাহ ও ক্ষতি হতে পারে। এটি সংক্রামক নয়, তবে দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন।
ফরিয়া নুর আশার শরীরে ইতোমধ্যে রোগটির বিভিন্ন জটিল লক্ষণ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি, গাঁটে তীব্র ব্যথা ও ফোলাভাব, জ্বর, মুখে প্রজাপতির মতো র্যাশ এবং চুল পড়া। চিকিৎসকদের মতে, এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা বন্ধ হয়ে গেলে আগের সব চিকিৎসা ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তার পিতা মো. আব্দুল আহাদ একজন স্বল্পআয়ের মানুষ। মেয়ের চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে সর্বস্ব ব্যয় করেছেন। আত্মীয়স্বজন এবং দেশ-বিদেশের সহৃদয় মানুষের সহায়তায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে অর্থাভাবে তা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোগটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত স্টেরয়েড ও ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ সেবন, রোদ এড়িয়ে চলা, মানসিক চাপ কম রাখা এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে এসব চিকিৎসা চালিয়ে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। আপনার সামান্য সহায়তাই পারে একটি তরুণ প্রাণ বাঁচাতে এবং একটি পরিবারের মুখে আবার হাসি ফিরিয়ে আনতে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
পিতার ব্যাংক হিসাব নম্বর: ২০৫০১৬৬০২০৪৫১৫১১৭
নাম: মো. আব্দুল আহাদ
শাখা: আম্বরখানা, সিলেট
ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি
(২) পিতার ব্যাংক হিসাব নম্বর: ০০২১০৩১০০৩৬৯৫৩
নাম: মো. আব্দুল আহাদ
শাখা: চৌহাট্টা, সিলেট
ব্যাংক: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পিতা-মাতার বিকাশ/নগদ: ০১৭৬৬০৩৮৫১৯, ০১৭৫৯৮১২৭৮১, ০১৭৩৩৫৭১১৫১।
মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসুন—ফারিয়া নুর আশার পাশে দাঁড়ান।
Related News
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণেRead More
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের জন্য সুখবর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতেRead More



Comments are Closed