এমসি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস ছাড়াও এমসি কলেজ কেন্দ্রের অধীনে নগরীর আরও তিনটি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ এপ্রিল) এমসি কলেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এমসি কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪৬০ জন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ১৪৬০ জন, আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৮৩০ জন ও এমসি কলেজে ৩ হাজার ৩৯৬জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
পরীক্ষার্থীদের আসন বিন্যাস কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
Related News
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশRead More



Comments are Closed