৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কৃষকদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই ধান-চাল সংগ্রহ শুরু হবে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ ও বিক্রয়ে সহায়তা দেওয়া হবে।
এছাড়া দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে ২০২৬ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ শুরু হবে।
সরকার জানায়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed