সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল–১ এ অবস্থিত শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।
এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত নারী আসনের এমপির গেজেট প্রকাশ করে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন সংসদ সদস্য রয়েছেন।
বিএনপি জোটের ৩৬ জন সংসদ সদস্য হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ জন সংসদ সদস্যের মধ্যে রয়েছেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোটের ১ জন সংসদ সদস্য সুলতানা জেসমিন।
এদিকে জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আইনি জটিলতা ও আপিল প্রক্রিয়ার কারণে তার গেজেট প্রকাশ হয়নি। ফলে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সংরক্ষিত নারী আসনের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের জাতীয় সংসদ এখন পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনার উপযোগী হলো।
Related News
প্রথম শ্রেণিতে ফিরছে লটারিতে ভর্তি, বাকি সব পরীক্ষায়
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু রাখার সিদ্ধান্তRead More
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিতRead More



Comments are Closed