মানুষের বদলে এআই নিয়োগ: কর্মী ছাঁটাই অবৈধ ঘোষণা চীনের আদালতের
আন্তর্জাতিক ডেস্ক: খরচ কমানোর অজুহাতে কোনো প্রতিষ্ঠান চাইলে মানুষকে বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করতে পারবে না—এমন যুগান্তকারী রায় দিয়েছে চীনের একটি আদালত। রায়টি কর্মী স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘটনার সূত্রে জানা যায়, চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে তার জায়গায় একটি এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার শুরু করে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এতে খরচ কমবে।
তবে চাকরিচ্যুত ওই কর্মী বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। পরে আদালত কোম্পানির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন।
আদালত স্পষ্টভাবে জানায়, শুধুমাত্র ব্যয় কমানোর উদ্দেশ্যে মানবকর্মীর পরিবর্তে এআই ব্যবহার করে কর্মী ছাঁটাই করা আইনসঙ্গত নয়। প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার স্বীকার করা হলেও তা যেন শ্রমিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে- এ বিষয়টি রায়ে গুরুত্ব দেওয়া হয়।
বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে বিশেষ করে টেক ও কর্পোরেট খাতে চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই রায়কে শ্রমিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আইনি মহল- সবখানেই রায়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এআই ও মানব কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত বৈশ্বিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed