Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৬ মাস ও অন্যজনের বয়স ৫ মাস।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (৪ মে) রাতে পৃথক সময়ে তারা মারা যায়।

৬ মাস বয়েসি শিশুর বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং ৫ মাস বয়েসি শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫ শিশু।

এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০০ জন। এর মধ্যে ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৬ জন উইমেন্স মেডিকেল হাসপাতালে, ১ জন মা ও শিশু হাসপাতালে, ১ জন আল হারামাইন হাসপাতালে, ৭ জন রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে, ২ জন মাউন্ট এডোরা হাসপাতালে, ২ জন নর্থ ইস্ট হাসপাতালে, ২ জন পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে, ৪ জন হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ৩ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৫ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং ১৫ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code