সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কানাইঘাট উপজেলায়। এ বছর এ নিয়ে সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ শিশুর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।
মৃত শিশুটির নাম আরহাম। তার বয়স ৫ মাস ৭দিন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সে কানাইঘাট উপজেলার শাহপুর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৯ জন।
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৪৩। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৮ শিশু।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-রুবেলা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬১ জন শিশু। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৪ জন শিশু।
Related News
সিলেটে হাম-উসপর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর হয়েছে। আরিশা নামের ৪Read More
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed