Main Menu

সিলেটে মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেছেন কোচ মাহবুব আলী জ্যাকি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। অনুশীলন চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিল ঢাকার ক্রিকেটাররা। এমন সময় উপস্থিত জ্যাকি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে মাঠেই দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। পরে হাসপাতালে নিলে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন জ্যাকি।

ঢাকা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মাহবুব আলী জাকিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে।

Manual6 Ad Code

শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।

বিপিএল ঘিরে গত কয়েক দিন ধরেই দারুণ ব্যস্ত ছিলেন মাহবুব আলী জাকি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে নিজের দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আজ ছিল তার দলের প্রথম পরীক্ষা। অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ঠিক আগেই বিদায় নিলেন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে যে, মাঠে অনুশীলন করানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

Manual7 Ad Code

মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বাংলাদেশের পেস বোলিং শক্তির পেছনেও ছিল তার বড় ভূমিকা। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে নেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদদের মতো তারকা পেসারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এমনকি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার এমন প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবার।

জ্যাকি মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে এসেছে শোকের ছায়া। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যেই মাঠে নেমেছেন খেলোয়ারেরা এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code