সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ এপ্রিল) একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং ওসমানী মেডিকেলে ৯ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ দিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী হাম শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা যাওয়া শিশুদের ২ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা গেলেও বাকিরা সন্দেহভাজন হিসেবে বিবেচিত।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More
হাম উপসর্গে আরও ৩ শিমুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed