Main Menu

ছাতকে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়।

সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫০), ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫)।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন, তিওর জালাল গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলার বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী নেওয়াজ। তবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি।

Manual2 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহন। এ সময় সুনামগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা ইন্নী পরিবহন-১ করে সিলেটে যাচ্ছিলেন ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজী জামাই। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রিফাত পরিবহনের বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং তাদের পরিবহন করা সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়।

Manual1 Ad Code

এতে সিএনজির চালক ও ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের দুই মেয়ে নিলুফা আক্তার, কেয়া আক্তার ও ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়।

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ডালিম বলেন, হঠাৎ করে বিকট শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি একটি বাস বাম দিক থেকে গিয়ে ডান দিকের খাদে পড়ে আছে। একটি সিএনজি বাসের পাশে দুমড়ে মুছড়ে পড়ে আছে। ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুইজন যাত্রী মারা যায়। বাসটি সিলেট থেকে নিয়ম মোতাবেক সড়কের বামপাশ দিয়ে সুনামগঞ্জে যাওয়ার কথা।

ঘটনার প্রত্যক্ষদর্শী জালালপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, আমি সড়কের পাশেই বাড়ির সামনে কাজ করছিলাম। হঠাৎ দেখি একটি বাস রাস্তার বাম পাশ থেকে একটি সিএনজিকে জোরে ধাক্কা দিয়ে ডান দিয়ে যাচ্ছে। পরে দেখি সিএনজির দুইজন মারা গেছে। সিএনজির ভেতরে থাকা দুই মহিলাসহ আরও তিন জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে আমরা সিলেটে পাঠাই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকায় বাস-সিএনজি দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছেন। দুই জনের লাশ সুনামগঞ্জে আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code