Main Menu

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনে ২২ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক আজ (সোমবার ৪ মে) পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ ভঙ্গের দায়ে ২ জন ব্যক্তি ও ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে পাহাড়/টিলা কর্তণ, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্তভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২ লাখ ৩৬০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

আরোপিত ক্ষতিপূরণের অর্থ আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Share





Related News

Comments are Closed