সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুমরায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
নিহত রামিম মিয়া (৫০) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিমুদ্দিনের ছেলে।
রবিবার (৩ মে) সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন এবং পরে আরও ৪ জন নিহত হন। তারা সবাই নির্মাণশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন।
নিহত অন্যরা হলেন– সুনামগঞ্জের ধর্মপাশার সরিষা নার্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), ভাটিপাড়া নূর নগরের ফরিদুল (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২); সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০) ও পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।
আহত কয়েকজন জানান- ভবনে ঢালাইয়ের কাজের জন্য সিলেট নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। পিকআপে ২০ জন ছিলেন। সঙ্গে ছিল ঢালাই মেশিন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন।
জানা গেছে, দুর্ঘটনার আগে কাঠালভর্তি ট্রাকের চালক ঘুমিয়ে পড়েন। পরে হেলপার গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
আরেকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed