এপ্রিল মাসে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিগত দুই বছরের মধ্যে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রানহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।
এপ্রিল মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়।কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়। এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এপ্রিল মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১টি সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন চালক ও ৫টি সড়ক দূর্ঘটনায় ৫ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন , মুখোমুখি সংঘর্ষে ১টি দুর্ঘটনায় ১ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ০ জন নিহত হয়েছেন। এছাড়া এপ্রিল মাসে নিহত ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।
Related News
ফেঞ্চুগঞ্জের হাওরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইRead More
সিলেটে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাতসকালেই দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি সিলেট-ঢাকা মহাসড়কেরRead More



Comments are Closed