দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মর্মান্তিক সংঘর্ষে ৮ জনের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক|
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এধরণের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি| তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান| এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষয়ক্ষতি দাবী করেন| পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন|
তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়| আল্লাহ তায়ালা নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন—আমিন|
Related News
হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায়না : এড. জুবায়ের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১Read More
তেল, গ্যাস, বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিলেটে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাসRead More



Comments are Closed