Main Menu

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Manual7 Ad Code

এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্‌যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

Manual6 Ad Code

উল্লেখ্য, হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে তথ্য সংগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code