হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন

বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শাবানা বেগম (২৪) ও তার ভাই শাহীন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। শাবানা বেগম তার ভাই শাহীন মিয়ার কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ২৯ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ থানাধীন দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পুকুরপাড়ে শাহীন মিয়া তার বোন শাবানা বেগমকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ভিকটিমেরRead More



































