ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দুর্ঘটনাকবলিত তৃতীয় পরিবহন মোটরসাইকেলের পেছনের অপর যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৫ জুলাই) সকালের দিকে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসRead More



































