হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কায়েস ইসলাম তারিফ। তিনি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের স্টেডিয়াম এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে আহত হন তারিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারিফ। এ ঘটনায় সাকিব নামে আরেক যুবক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ভুয়া চিকিৎসক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের নাম ও প্যাড ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনারRead More



Comments are Closed