বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির উঠানে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার সঙ্গে তার আপন ভাতিজা মির্জা টিটুর (৩৫) দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় রবিবার রাতে নিজ বাড়ির উঠানে ভাতিজা টিটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা টিটু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চাচার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বালাগঞ্জ থানা পুলিশ নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোমবার (২৬ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব নিহত আব্দুল লতিফের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed