সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রেস্টুরেন্টটির ব্যবস্থাপক ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লানাউট পূর্বদীঘির পাড় এলাকার আব্দুস সাকুরের ছেলে আহবাবুজ্জামান আনোয়ার (২৪) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে মো. সামছুল আমীন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মেহমান রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আহবাবুজ্জামান আনোয়ার বর্তমানে নগরের কাজীটুলা এলাকায় টিভি টাওয়ারের পাশে আব্দুছ ছাত্তারের বাসায় থাকেন। অপরদিকে, মো. সামছুল আমীন নগরের জিন্দাবাজার এলাকার সিতারা ম্যানশনে বসবাস করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়েRead More
সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাওছারRead More



Comments are Closed