জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদের ভেতরে মক্তবের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (৩৩) নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে সাজার পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডিত মুছা মিয়া গাইবান্ধা জেলার হরিচণ্ডী গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তব পরিচালনা করতেন।
এ ঘটনায় আদালতের রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
Related News
সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধRead More
বিয়ানীবাজারে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুরRead More



Comments are Closed