Main Menu

সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পাসপোর্ট অফিস থেকে শামীম আহমদ (৫২) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সিলেটের পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। শামীম আহমদ সিলেট মহানগর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁর বাবার নাম আব্দুল মোতালেব।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed