কেরানীগঞ্জে অজ্ঞাত নামা তরুনীর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সি-ব্লকের ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডির ক্রাইম টিম এবং সিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান থানা পুলিশ, পিবিআই এবং সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম যৌথভাবে কাজ করছে।
Related News
কেরানীগঞ্জে অজ্ঞাত নামা তরুনীর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সি-ব্লকের ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশRead More
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত ও শ্রীপুরে মুরগিরRead More



Comments are Closed