সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে।
রোববার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।
এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৫ ও ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত ১ হাজার ১১৫ জন শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে।
জেলাভিত্তিক হিসাবে মৃত্যুর সংখ্যা সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।
তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৫ অক্টোবরের হাম ও রুবেলা বিষয়ক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আরও একRead More
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed