Main Menu

সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলা মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ময়দা, প্রয়োজনীয় অনুমোদনপত্রের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পণ্যের প্যাকেজিং ও লেবেলে ত্রুটি পাওয়া যায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে পণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ভুল তথ্য ব্যবহার ও লেবেলসংক্রান্ত সমস্যা ছিল। এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের মসলা প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট মেট্রোপলিটন এলাকার নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

Share





Related News

Comments are Closed