সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি আলী আহমদ প্রকাশ আল মামুন (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
তিনি হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকায় মধুবন নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আলী আহমদ প্রকাশ আল মামুন জালালাবাদ থানার মামলা নং-০৩/১৩৬, তারিখ ২ আগস্ট ২০২৬-এর এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে তেলিবাজার বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বিক্ষোভ মিছিল করার অভিযোগ রয়েছে।
এদিকে, থানা রেকর্ড যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত আলী আহমদ প্রকাশ আল মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পাসপোর্ট অফিস থেকে শামীম আহমদ (৫২) নামে যুবলীগের এক নেতাকে আটকRead More
সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি আলী আহমদRead More



Comments are Closed