সিলেটে রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ডের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের গাড়ি পার্কিং এলাকায় আইল্যান্ডের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। লাশের সঙ্গে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Related News
সিলেটে রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ডের ওপর থেকেRead More
সিলেটে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সাউন্ড গ্রেনেড উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশেরRead More



Comments are Closed