গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত ও শ্রীপুরে মুরগির খাবার বহনকারী গাড়ির চাপায় পথচারী নিহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে ও শ্রীপুর রেল স্টেশন এলাকায় পথচারী নিহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- তপন চন্দ্র দাস ও তার ছেলে লিখন চন্দ্র দাস। তাদের বাড়ি শেরপুরে।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম জানান, গাজীপুরা এলাকায় বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।
অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইটে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারীর একটি মুরগীর খাবার পরিবহনকারী গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক নামের এক ব্যক্তির নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর রহমান। এসময় হঠাৎ করেই মুরগির খাবারবাহি নারিশ পোল্ট্রির একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক গাড়ীটি আটক করেছে পুলিশ।
Related News
কেরানীগঞ্জে অজ্ঞাত নামা তরুনীর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সি-ব্লকের ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশRead More
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত ও শ্রীপুরে মুরগিরRead More



Comments are Closed