সিলেট ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিয়েছে এক শিশুর প্রাণ। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। মারা যাওয়া ৪ বছর বয়সী ফারদিন আহমদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।
রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে, একজনের মৃত্যু ছাড়াও একদিনে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন, লাখাই উপজেলায় ৬ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, মাধবপুরে ৫ জন, ধর্মপাশায় ৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৬ জন এবং শান্তিগঞ্জে ১ জন চিকিৎসাধীন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সর্বমোট ৭৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩১৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৭৪ জন, সিলেট জেলায় ১৬০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৮ জন।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুকে নিয়ে ডেঙ্গুতে বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হবিগঞ্জের ৩ জন, সিলেটের ১ জন ও মৌলভীবাজারের ১ জন।
Related News
সিলেট ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিয়েছে এক শিশুর প্রাণ। সে সিলেটRead More
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed