গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০), নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০), চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মনির মিয়ার ছেলে মো. রামিম আহমদ (২৫) এবং সিলেটের বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে মো. জুবের আহমদ (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্তRead More



































