দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ২৪৯ টাকা, নতুন দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা,Read More



































