জামালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা মোড়ে রোববার (২৯ নবেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-ইসলামপুর উপজেলার সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের পুত্র বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিয়াউল হক ও বকুল প্রাণ হারান এবং সোহেল মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা সুলতানা তমা পরীক্ষা-নিরীক্ষা শেষে জিয়াউল হক ও বকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং চালক পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
জামালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা মোড়ে রোববার (২৯ নবেম্বর) সন্ধ্যা ৬টারRead More
পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১৮ কোটি ২১ লাখ ৬৯,৫১৭ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদে চার মাস ২৪ দিনেরRead More



Comments are Closed