Main Menu

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। খাতা পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন, যাদের মধ্যে ২০ জনই আগে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছিল। পাশাপাশি নতুন করে পাস করেছে আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৪ জন।

Share





Related News

Comments are Closed