বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজডেস্ক: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজডেস্ক: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।Read More
পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো দু’দিন ব্যাপী রাস উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: দুইদিন ব্যাপী কুয়াকাটায় রাস উৎসবের শুরুতে রাতভর ছিল আরতি, নৃত্যানুষ্ঠান.ভাগবত পাঠ. শ্রীকৃষ্ণেরRead More



Comments are Closed