তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের নড়াগাতী থানায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা (৫০) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দুপুর ১২টার দিকে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আসাদ ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির মেজো বোন বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ পালিয়ে যান।
খবর পেয়ে শিশুটির মা-বাবা কাজ থেকে বাড়িতে ফিরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির বাবা ঘটনার দিনই আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা করেন।
Related News
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের নড়াগাতী থানায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
গোলাপগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে স্বামী রুহুল আমিন হত্যায় দায়েরকৃত মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেনRead More



Comments are Closed