রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এছাড়া সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
এর আগে গত ৭ জানুয়ারি ঢাকার একটি ট্রাইব্যুনাল এ মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।
ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয়। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে সরকার দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।
Related News
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More
সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধRead More



Comments are Closed